Collector
রানার গতিতে নাকাল নিউজিল্যান্ড, ঘুরে দাঁড়াতে লড়ছেন কেলি | Collector
রানার গতিতে নাকাল নিউজিল্যান্ড, ঘুরে দাঁড়াতে লড়ছেন কেলি
Somoy TV

রানার গতিতে নাকাল নিউজিল্যান্ড, ঘুরে দাঁড়াতে লড়ছেন কেলি

সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে জ্বলে উঠতে পারেননি নাহিদ রানা। মন্থর উইকেটে রানার গতি খুব একটা কার্যকর হয়নি। তবে বাঁচামরার ম্যাচে গতি দিয়ে নিউজিল্যান্ডের ব্যাটারদের নাচাচ্ছেন 'চাপাই এক্সপ্রেস' খ্যাত এই ফাস্ট বোলার। রানার পর পার্ট টাইমার হিসেবে বল হাতে তুলে নিয়ে জ্বলে উঠেছেন সৌম্য সরকারও। দ্রুত ৩ উইকেট হারানো কিউইরা অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে নিক কেলির ব্যাটে।সোমবার (২০ এপ্রিল) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করছে নিউজিল্যান্ড। এই প্রতিবেদন লেখার সময় ২৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করেছে কিউইরা। ওপেনার নিক কেলি ৫৫ বলে ৩৫ রানে ব্যাট করছেন। সঙ্গী মোহাম্মদ আব্বাস ২২ বলে ১৪ রান করে সঙ্গ দিচ্ছেন।টস জিতে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড এদিন সাবধানী শুরু করে। প্রথম ৪ ওভার শেষে কিউইদের রান ছিল মোটে ৩।পঞ্চম ওভারে প্রথম তাসকিনের ওপর চড়াও হন কেলি। শেষ দুই বলে টানা দুই বাউন্ডারি মারেন।  আরও পড়ুন: প্রথমবারের মতো পাঁচ ক্রিকেটারকে নাগরিকত্ব দিল আমিরাত পরের ওভারে শরিফুলকে ৪ মেরে হাত খুলেন হেনরি নিকোলস। ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসার ইঙ্গিত দিচ্ছিলেন দুই কিউই ওপেনার।সপ্তম ওভারে অধিনায়ক মিরাজ বল তুলে দেন নাহিদ রানার হাতে। আর ওভারের প্রথম বলেই গতি দিয়ে নিকোলসকে ভড়কে দেন তিনি। ১৪৪.৭ কিলোমিটার/ঘণ্টা গতির হঠাৎ লাফিয়ে ওঠা বল নিকোলসের প্যাডে লাগে। এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন ২৬ বলে ১৩ রান করা এই ওপেনার। নিউজিল্যান্ডের স্কোর তখন ২৫ রান।

Go to News Site