Somoy TV
ইউরোপীয় সিনেমা দুনিয়ায় যেন হঠাৎই নেমে এসেছে এক নীরবতা। আলো, ক্যামেরা, অ্যাকশনের মাঝখান থেকে চিরবিদায় নিলেন ফরাসি-মরোক্কান অভিনেত্রী নাদিয়া ফারেস। আর তার চলে যাওয়ার গল্পটা ঠিক সিনেমার মতোই নাটকীয়।গত ১৭ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে ইউরোপীয় চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্যারিসের একটি ব্যক্তিগত ক্রীড়া কমপ্লেক্সের সুইমিংপুলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেয়ার পর চিকিৎসকেরা তাকে কৃত্রিম কোমায় রাখেন। তবে শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা যান তিনি। আরও পড়ুন: চীনের মা-মেয়ের অসাধারণ গল্পের সিনেমাটি প্রশংসায় সয়লাবতার মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের একটি প্রভাবশালী প্রাচীন দৈনিক পত্রিকা লে ফিগারো। তারা বলছে, প্রাথমিকভাবে কোনো অপরাধের ইঙ্গিত পাওয়া যায়নি।নাদিয়া ফারেস আন্তর্জাতিকভাবে পরিচিতি পান ‘দ্য ক্রিমসন রিভার্স’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। এছাড়া তিনি ‘মার্সেই’ সিরিজেও অভিনয় করেছেন। এই সিরিজে তার অভিনয় দর্শকের নজর কাড়ে।১৯৬৮ সালের ২০ ডিসেম্বর মরক্কোর মারাকেশে জন্মগ্রহণ করেন তিনি। শৈশব কাটে ফ্রান্সের নিস শহরে। পরে অভিনয়ের স্বপ্ন নিয়ে প্যারিসে পাড়ি জমান এবং ১৯৯২ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। আরও পড়ুন: ‘ফ্রেন্ডস’ তারকা ম্যাথু পেরির মৃত্যুতে ১৫ বছরের সাজা ‘কেটামিন কুইনের’হলিউডেও কাজ করেন এই অভিনেত্রী। ২০০৯ সালে প্রযোজক স্টিভ চ্যাসম্যানকে বিয়ে করার পর কিছু সময়ের জন্য অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। পরে ২০১৬ সালে আবার অভিনয়ে ফেরেন এবং ২০২২ সালে ফ্রান্সে ফিরে আসেন।
Go to News Site