Collector
নীলফামারীতে বজ্রপাতে প্রাণ গেল ভ্যান চালকের, আহত স্কুল শিক্ষক | Collector
নীলফামারীতে বজ্রপাতে প্রাণ গেল ভ্যান চালকের, আহত স্কুল শিক্ষক
Somoy TV

নীলফামারীতে বজ্রপাতে প্রাণ গেল ভ্যান চালকের, আহত স্কুল শিক্ষক

নীলফামারীর জলঢাকায় বজ্রপাতে লাবলু হোসেন (৫০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আখতারুজ্জামান(৩৮) নামে এক স্কুল শিক্ষক।সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার কাঁঠালি ইউনিয়নের বসুনিয়াপাড়া পুলের পাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত লাবলু একই ইউনিয়নের দক্ষিণ দেশীবাই এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লাবলু দক্ষিণ দেশিবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আখতারুজ্জামানকে বিদ্যালয়ে নিয়ে যাওয়ার সময় পুলের হাট এলাকায় বজ্রপাতের শিকার হন এবং ঘটনাস্থলেই মারা যান। আরও পড়ুন: বজ্রপাতে মৃত্যু বাড়ছে হাওড়াঞ্চলে আহত শিক্ষক আখতারুজ্জামানকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম বলেন, আহত শিক্ষক খুটামারা ইউনিয়নের হাফেজিয়া মাদরাসা পাড়া এলাকার মৃত ময়নুল হোসেনের ছেলে। তার বুকের ডান পাশের কিছু অংশ পুড়ে গেছে।

Go to News Site