Somoy TV
সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে অভিনন্দন জানিয়েছেন সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) সভাপতি মাসউদুর রহমান রানা ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম।রোববার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে এসআরএফ কার্য নির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সময় টেলিভিশন পরিবারকে এ শুভেচ্ছা জানান। আরও পড়ুন: ১৫ পেরিয়ে ১৬-তে ‘সময়’ এসআরএফ নেতারা বলেন, বাংলাদেশে মুক্ত ও স্বাধীন গণমাধ্যম চর্চা করছে সময় টেলিভিশন। সুস্থ বিনোদন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের যে ধারা আপনারা শুরু করেছেন তা অব্যাহত থাকুক। আপনাদের আগামী পথচলা আরো সাফল্যময় হোক।সময় টেলিভিশন কৈশোরের চঞ্চলতা পেরিয়ে শুক্রবার (১৭ এপ্রিল) তারুণ্যের দৃপ্ত পদভারে ১৬ বছরে পা রেখেছে।
Go to News Site