Collector
কাবা শরিফের গিলাফ উত্তোলন, শুরু হলো হজের আনুষ্ঠানিক প্রস্তুতি | Collector
কাবা শরিফের গিলাফ উত্তোলন, শুরু হলো হজের আনুষ্ঠানিক প্রস্তুতি
Somoy TV

কাবা শরিফের গিলাফ উত্তোলন, শুরু হলো হজের আনুষ্ঠানিক প্রস্তুতি

পবিত্র হজ ২০২৬ মৌসুমের আনুষ্ঠানিক সূচনা এবং কাবা শরিফের গিলাফ সুরক্ষার অংশ হিসেবে এর কালো কাপড় বা ‘কিসওয়া’ উত্তোলন করা হয়েছে। এর মাধ্যমে শুরু করা হয়েছে হজের আনুষ্ঠানিক প্রস্তুতি।শনিবার (১৮ এপ্রিল) রাত ১টায় পবিত্র মসজিদুল হারামে এই বার্ষিক ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। টানা ১০ দিনেরও বেশি সময় ধরে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ শেষে গিলাফের নিচের অংশটি উপরে তুলে তিন মিটার পর্যন্ত সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এই প্রথাটি মূলত হজের প্রাক্কালে পবিত্র মক্কায় আগত লক্ষ লক্ষ হজযাত্রীদের প্রস্তুতির একটি দৃশ্যমান সংকেত হিসেবে গণ্য করা হয়। প্রতি বছর হজ মৌসুমের শুরুতে লক্ষ লক্ষ মুসলিম উম্মাহর মিলনমেলা বসে কাবা প্রাঙ্গণে। তাওয়াফ চলাকালীন হাজিদের বিপুল ভিড় এবং দীর্ঘ সময় মানুষের স্পর্শ থেকে অমূল্য এই কিসওয়াকে সুরক্ষিত রাখতেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়।  এটি মক্কার গ্র্যান্ড মসজিদের একটি শতাব্দী প্রাচীন ঐতিহ্য। এ ব্যবস্থাপনা ভিড়ের চাপে গিলাফের কোনো ক্ষতি হওয়া বা ঝুলে পড়া রোধ করে। কিসওয়ার বদলে যাওয়া এই রূপটি এহরাম পরিহিত হাজিদের শুভ্রতার সাথে একাত্ম হয়ে এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে। আরও পড়ুন: সুন্দর করে হজ করবেন যেভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ১৮ এপ্রিল কিসওয়া উত্তোলনের এই ক্ষণটি আন্তর্জাতিক হজ ফ্লাইটগুলোর অবতরণ শুরুর সময়ের সাথেও কাকতালীয়ভাবে মিলে গেছে। ওই একই দিনে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও ইন্দোনেশিয়া থেকে হজযাত্রীদের প্রথম কাফেলাগুলো জেদ্দা ও মদিনার বিমানবন্দরগুলোতে অবতরণ শুরু করেছে। কিসওয়া উত্তোলনের পর পবিত্র কাবা প্রাঙ্গণ এখন হাজিদের অভ্যর্থনা জানাতে পুরোপুরি প্রস্তুত। হজের আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত এটি এভাবেই সংরক্ষিত থাকবে এবং হাজিদের প্রস্থান শেষে পুনরায় আগের অবস্থানে নামিয়ে দেওয়া হবে।

Go to News Site