Jagonews24
গ্রেড-১ পদে পদোন্নতি পেয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হলেন সিলেট ও বরিশালের বিভাগীয় কমিশনার। সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ও বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানকে গ্রেড-১ দেওয়ার পর ওএসডি করে রোববার (১৯ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে তাদের স্থলে নতুন বিভাগীয় কমিশনার এখনো নিয়োগ দেওয়া হয়নি। আরএমএম/জেএইচ
Go to News Site