Somoy TV
বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায় নিয়ে আপিল সর্বোচ্চ আদালতে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ সংক্রান্ত রিট শুনানি মুলতবি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ের অবকাঠামো যেভাবে আছে, সেভাবে রাখতে সরকারের কাছে প্রত্যাশা ব্যক্ত করেছেন আদালত।সোমবার (২০ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদেশ হাইকোর্ট বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিষয়ে আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত এ শুনানি মুলতবি থাকবে। এদিন সুপ্রিম কোর্টের প্রতি সম্মান জানিয়ে পৃথক সচিবালয় যেভাবে আছে সরকার যেন সেভাবে রাখে। কোনো সেটআপ (অবকাঠামো) পরিবর্তন না করে সেই প্রত্যাশা জানিয়েছেন হাইকোর্ট। পরে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, সংসদ তার স্বতন্ত্র ক্ষমতা বলে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ করেছে। এর আগে, বিচার বিভাগ পৃথককরণ করে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় নির্দেশনা দিয়ে রায় দেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। সেই আপিল নিষ্পত্তি পর্যন্ত এ রিটের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। এদিন অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। রিটে সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বহাল রাখার আর্জি জানানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাদ্দাম হোসেনসহ ৭ আইনজীবী জনস্বার্থে এ রিট দায়ের করেন। আরও পড়ুন: মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত সফরে সরকারি সেবা গ্রহণের মূল্য পরিশোধ করতে হবে: মন্ত্রিপরিষদ বিভাগ হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। গত ৯ এপ্রিল জাতীয় সংসদ অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার তিনটি অধ্যাদেশ বাতিল করে। বিরোধীদলের আপত্তি নাকচ করে বিল দুটি পাস হয়। ফলে বিচার বিভাগ আগের অবস্থায় ফিরছে; বিচারক নিয়োগে আর আইন থাকছে না বিলুপ্ত হচ্ছে স্বতন্ত্র সচিবালয়।
Go to News Site