Collector
অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা নেবে এআই! | Collector
অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা নেবে এআই!
Jagonews24

অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা নেবে এআই!

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এ মৌখিক পরীক্ষা ‍কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নেওয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শিগগির নেওয়া হবে। এক্ষেত্রে আমরা চিন্তা করছি, স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব ঠেকাত ভাইভাটা এআই সিস্টেমে নেবো। এ নিয়ে কাজ চলছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার পরিবেশ দেখতে গিয়েছিলাম। শিক্ষকরা ঠিকমতো পরীক্ষা দিচ্ছেন কি না; তাদের বেঞ্চ ঠিক আছে কি না, তারা গল্প করছেন কি না- এগুলো দেখতে গিয়েছিলাম। নকল ধরতে না। এখানে নকল ধরার কোনো প্রশ্ন আসে না। তিনি বলেন, পরীক্ষা ভালোভাবে হয়েছে। এখন মূল্যায়ন চলছে। বুয়েটের মাধ্যমে ওএমআর শিটগুলো প্রক্রিয়াকরণ করছি, যেন এখানে কোনো রকম দুর্নীতির সুযোগ যেন না হয়। ম্যানেজমেন্ট কমিটি আগে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ দিতো। এখন এটা আমরা দিচ্ছি যেন এ জায়গায় ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে শিক্ষকদের সাংঘর্ষিক কিছু না হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দীন আল মাহমুদ সোহেল প্রমুখ। এএএইচ/এসএনআর

Go to News Site