Collector
গরমে বাদাম খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভালো? | Collector
গরমে বাদাম খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভালো?
Jagonews24

গরমে বাদাম খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভালো?

গরম পড়লেই অনেকেই কিছু খাবার নিয়ে দ্বিধায় পড়েন - তার মধ্যে বাদাম অন্যতম। বাদাম খেলে শরীর গরম হয়, তৃষ্ণা বেশি লাগে - এমন ধারণা বেশ প্রচলিত। তাই অনেকে গরমে বাদাম এড়িয়ে চলেন। কিন্তু সত্যিই কি বাদাম গরমে ক্ষতিকর? পুষ্টিবিদদের মতে, বাদাম একটি পুষ্টিকর খাবার। এতে হেলদি ফ্যাট, প্রোটিন, ভিটামিন ই, ম্যাগনেসিয়ামসহ নানা গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান থাকে। এগুলো শরীরের শক্তি জোগায় এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। গরম বেশি লাগে কেন?তবে গরমের সঙ্গে বাদামের সম্পর্কটি একটু ভিন্নভাবে বুঝতে হবে। বাদাম সরাসরি শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয় না, কিন্তু এতে ক্যালোরি ও ফ্যাট বেশি থাকায় এটি খেলে শরীরের মেটাবলিজম কিছুটা বাড়ে। এতে কারও কারও ক্ষেত্রে গরম লাগার অনুভূতি বাড়তে পারে। কী করবেন?১. গরমে বাদাম খেতে চাইলে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিমাণ। একসঙ্গে বেশি বাদাম খেলে হজমে সমস্যা, পেট ভার বা অস্বস্তি হতে পারে। তাই দিনে অল্প পরিমাণে - এক মুঠো - বাদাম যথেষ্ট। ২. খাওয়ার ধরনেও পরিবর্তন আনা যেতে পারে। ভেজানো বাদাম গরমে খাওয়া তুলনামূলক ভালো। এতে বাদাম সহজে হজম হয় এবং শরীরের জন্য আরামদায়ক হয়। ৩. এছাড়া লবণযুক্ত বা ভাজা বাদামের বদলে কাঁচা বা হালকা ভাজা বাদাম বেছে নেওয়াই ভালো। অতিরিক্ত লবণ বা তেল গরমে শরীরের জন্য বাড়তি চাপ তৈরি করতে পারে। ৪. যাদের গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি বা অ্যালার্জির সমস্যা আছে, তাদের ক্ষেত্রে বাদাম খাওয়ার আগে সতর্ক থাকা উচিত। কোনো সমস্যা হলে তা কমিয়ে দেওয়া বা চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। সব মিলিয়ে বলা যায়, গরমে বাদাম পুরোপুরি এড়িয়ে চলার প্রয়োজন নেই। বরং পরিমিত পরিমাণে ও সঠিকভাবে খেলে এটি শরীরের জন্য উপকারীই হতে পারে। সূত্র: হার্ভার্ড হেলথ পাবলিশিং, মায়ো ক্লিনিক, ইউএসডিএ নিউট্রিশন ডেটা এএমপি/এএসএম

Go to News Site