Somoy TV
মোংলায় ইজিবাইকের ধাক্কায় সানজিদা আক্তার শিমু (১১) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় পৌর ১নং ওয়ার্ডের হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্নে নিজ বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।নিহত সানজিদা আক্তার মোংলা শহরের সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। সে ওই এলাকার শামীম হাওলাদারের মেয়ে।হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. আসমা খানম জানান, সকালে শিমু স্কুলে যাবে, এজন্য তার মা তাকে দোকান থেকে ডিম আনতে পাঠায়। ডিম কেনার জন্য দোকানে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ইজিবাইক তাকে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আরও পড়ুন: টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ এখনো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Go to News Site