Collector
দ্বিতীয় সন্তানের বাবা হলেন ‘জওয়ান’ নির্মাতা অ্যাটলি | Collector
দ্বিতীয় সন্তানের বাবা হলেন ‘জওয়ান’ নির্মাতা অ্যাটলি
Somoy TV

দ্বিতীয় সন্তানের বাবা হলেন ‘জওয়ান’ নির্মাতা অ্যাটলি

শাহরুখ খানের জনপ্রিয় সিনেমা ‘জওয়ান’। সিনেমাটির নির্মাতা অ্যাটলি দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন। আজ ২০ এপ্রিল অ্যাটলির স্ত্রী অভিনেত্রী প্রিয়া কন্যাসন্তানের জন্ম দেন।খবরটি ইনস্টাগ্রাম পোস্টে নিশ্চিত করেছেন অ্যাটলি। তিনি পোস্টে লিখেছেন, ‘নিজেকে ধন্য মনে করছি।’ পোস্টে একটি পোস্টার জুড়ে দেন তিনি, পোস্টারে তাদের প্রথম সন্তান মিরের স্কেচ রয়েছে।পোস্টারে লেখা আছে, ‘ইয়ে! আমি একটি ছোট বোন পেয়েছি...বড় ভাই মির।’ নিচে লেখা, ‘আমরা, প্রিয়া ও অ্যাটলি, একটি কন্যাসন্তান পেয়েছি। ২০ এপ্রিল ২০২৬।’ আরও পড়ুন: কিশোর বয়সে অনাথ আরশাদ, কঠিন সংগ্রামে বলিউড স্টার থেকে হন ৩৩০ কোটির মালিক!অ্যাটলির পোস্টে অনেকে অভিনন্দন জানিয়েছেন। অভিনেত্রী সামান্থা রুথ প্রভু লিখেছেন, ‘অভিনন্দন’। অন্যদিকে অনন্যা পান্ডেও লিখেছেন, ‘অভিনন্দন।’অভিনেত্রী কাজল আগরওয়াল লিখেছেন, ‘ইয়ে, অনেক অভিনন্দন। ছোট্ট কন্যাশিশু, বাবা-মা, দাদা-দাদি—সবাইকে ভালোবাসা, বিশেষ করে মিরকে।’ আর হুমা কুরেশি জানিয়েছেন অভিনন্দন। আরও পড়ুন: আবারও মা হতে চলেছেন দীপিকা!এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে এই দম্পতির প্রথম সন্তান মিরের জন্ম হয়। গত জানুয়ারিতে দ্বিতীয় সন্তানের আগমনের খবর দেন। ইনস্টাগ্রাম পোস্টে অ্যাটলি লেখেন, ‘আমাদের পরিবারে নতুন সদস্য আসছে, আমাদের ঘর আরও উষ্ণ হয়ে উঠতে চলেছে। আমরা আবার বাবা-মা হতে যাচ্ছি। সবার আশীর্বাদ, ভালোবাসা ও প্রার্থনা চাই।’অ্যাটলি ‘রাকা’ চলচ্চিত্র নির্মাণ করছেন। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন।

Go to News Site