Collector
প্রধানমন্ত্রীকে টাকার মালায় বরণ করল ছোট্ট শিশু | Collector
প্রধানমন্ত্রীকে টাকার মালায় বরণ করল ছোট্ট শিশু
Somoy TV

প্রধানমন্ত্রীকে টাকার মালায় বরণ করল ছোট্ট শিশু

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়া সফরে গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সফর নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে। একটিবার নিজেদের এলাকার ছেলেকে দেখতে তারেক রহমানের যাত্রাপথের পাশে হাজারো মানুষ ভিড় করে দাঁড়িয়েছেন। হাত নেড়ে, ফুল দিয়ে বরণ করেছেন প্রধানমন্ত্রীকে। এরইমধ্যে শাজাহানপুর উপজেলার জালশুকা এলাকায় সোমবার (২০ এপ্রিল) এক শিশু প্রধানমন্ত্রী তারেক রহমানকে টাকার মালা দিয়ে বরণ করেছে। গাবতলীর বাগবাড়িতে পৈতৃক ভিটায় যাওয়ার পথে এই ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী শিশুটির কাছ থেকে টাকার মালা গ্রহণ করার পর সেটি আবার শিশুটির গলায় পরিয়ে দেন। এ সময় তিনি আরেকটি শিশুর মাথায় স্নেহভরে হাত বুলিয়ে দেন। রাস্তার পাশে অপেক্ষমাণ মানুষের উদ্দেশে বাস থেকে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বহু বছর পর এসেছি। এ সময় তারেক রহমান বলেন, আমি আপনাদেরই সন্তান। আগে নিয়মিত গাবতলীতে আসতাম। আপনাদের দোয়া না হলে কে দোয়া করবে? ঘরের লোকের জন্য দোয়া করবেন, যাতে আমি সবার জন্য ভালো কাজ করতে পারি। তিনি জানান, আজ যাচ্ছি, তবে আবার আসব। আরও পড়ুন: শুধু বগুড়ার না, দেশের উন্নয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

Go to News Site