Somoy TV
বলিউডজুড়ে জনপ্রিয় অভিনেত্রীদের মা হওয়ার খবর ও গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। গতকাল রোববার (১৯ এপ্রিল) জানা যায়, দীপিকা পাড়ুকোন মা হতে চলেছেন। রাত পোহাতেই জানা গেল লাস্যময়ী অভিনেত্রী আলিয়া ভাটের মা হওয়ার গুঞ্জন।রণবীর কাপুর ও আলিয়া ভাট তাদের চতুর্থ বিবাহবার্ষিকী পালন করেন অস্ট্রিয়ায়। মোমবাতির স্নিগ্ধ আলো আর মায়াবী পরিবেশে রণবীর কাপুরের সঙ্গে কাটানো সেই বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগও করে নিয়েছিলেন আলিয়া ভাট।তবে বিদেশের সেই রঙিন উদযাপন শেষে দেশে ফিরতেই ধরা পড়লেন ভিন্ন মেজাজে। মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের বাইরে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হলেন কাপুর পরিবারের পুত্রবধূ। আর তাতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর গুঞ্জন। আরও পড়ুন: আবারও মা হতে চলেছেন দীপিকা!হাসপাতালের সামনে আলিয়ার পরনে ছিল ঢিলেঢালা সাদা পোশাক, চুলে এলোমেলো ভাব থাকলেও ঠোঁটের কোণে ছিল মিষ্টি হাসি। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মনে প্রশ্ন- তবে কি দীপিকা পাড়ুকোনের পর এবার রণবীর-আলিয়ার ঘরেও আসতে চলেছে নতুন অতিথি?কাকতালীয়ভাবে, দীপিকার দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে আসার দিনই আলিয়াকে হাসপাতালের সামনে দেখা যাওয়ায় দুই অভিনেত্রীর তুলনা টেনে আনছেন ভক্তদের একাংশ। অনেকেই আবার আলিয়া ও তার পরিবারের সদস্যদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এসব গুঞ্জন নিয়ে এখনও কোনো কথা বলেননি রণবীর কিংবা আলিয়া। আরও পড়ুন: মা হচ্ছেন বলিউড অভিনেত্রী কারিশমাবর্তমানে আলিয়া ব্যস্ত রয়েছেন সঞ্জয়লীলা বনসালীর হাই-ভোল্টেজ প্রজেক্ট ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে, যেখানে রণবীরের পাশাপাশি দেখা যাবে ভিকি কৌশলকেও। এছাড়া আগামী ১০ জুলাই বড় পর্দায় মুক্তির অপেক্ষায় আছে আলিয়ার নতুন ছবি ‘আলফা’।
Go to News Site