Jagonews24
সংরক্ষিত নারী আসনে শোবিজ অঙ্গনের পরিচিত মুখদের এবার মনোনয়ন দেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) চূড়ান্ত হওয়া ৩৬ জনের তালিকায় কোনো তারকার নাম না থাকায় বিষয়টি নিয়ে রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে চলছে আলোচনা। এবার সেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ করেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। চূড়ান্ত তালিকা প্রকাশের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘বিএনপি বুঝিয়ে দিল বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে।’ জয়ের এই মন্তব্য প্রকাশের পরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তার বক্তব্য ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই তার মন্তব্যের সঙ্গে একমত হলেও কেউ কেউ এটিকে সমালোচনামূলক ও বিতর্কিত বলেও মনে করছেন। এর আগে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন সংগীতশিল্পী বেবী নাজনীন, রিজিয়া পারভীন, কনকচাঁপা, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী এবং মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তবে চূড়ান্ত তালিকায় তাদের কারও নাম না থাকায় শেষ পর্যন্ত দলটির অভিজ্ঞ ও পরীক্ষিত নেত্রীদের ওপরই আস্থা রেখেছে বিএনপি। আরও পড়ুন:যে কারণে সুপারহিট সিনেমার প্রস্তাব ফিরিয়েছিলেন রোজিনা নতুন সিনেমার ঘোষণা দিলেন তৌকীর, মঞ্চে আসবে ‘অজ্ঞাতনামা’ তারকাদের বাদ পড়া এবং রাজনৈতিক সিদ্ধান্ত ঘিরে তৈরি হওয়া এই আলোচনার মধ্যেই নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে মন্তব্য করলেন শাহরিয়ার নাজিম জয়। এমএমএফ
Go to News Site