Jagonews24
রাজধানীর ওয়ারীতে চলন্ত রিকশা থেকে পড়ে মো. আসিফ (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আসিফের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেন। আসিফকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সালমান ফার্সি বলেন, বিকেল ৪টার দিকে রিকশায় করে ওই যুবক বনগ্রাম কাজী অফিস এলাকায় নিজের বাসায় ফিরছিলেন। পথে ওয়ারীর বলদা গার্ডেন এলাকায় রিকশা থেকে হঠাৎ নিচে পড়ে যান। তিনি বলেন, পরে আমরা তাকে প্রথমে সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে আনা হয়। এখানে আসিফকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কাজী আল-আমিন/বিএ
Go to News Site