Somoy TV
যুদ্ধ কারও জন্যই মঙ্গলজনক নয় এবং হুমকির মুখে দৃঢ় থাকার পাশাপাশি উত্তেজনা কমাতে যুক্তিসঙ্গত ও সব ধরনের কূটনৈতিক উপায় ব্যবহার করা উচিত বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।সোমবার (২০ এপ্রিল) দেশটির মিনিস্ট্রি অব জাস্টিস বা আইন মন্ত্রণালয় পরিদর্শনের সময় এ কথা বলেন পেজেশকিয়ান। খবর বিবিসি’র। তিনি বলেন, ইরানি জনগণকে ‘অবশ্যই দেশের বাস্তবতা সম্পর্কে অবহিত রাখতে হবে’। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ‘ভুল তথ্য বা অবাস্তব প্রতিশ্রুতি সমস্যা সমাধানে তো কোনো কাজে আসেই না, উল্টো জনগণের আস্থা নষ্ট করে। আরও পড়ুন: হরমুজে ইরানি জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র, চরম প্রতিশোধের ঘোষণা তেহরানের তার ভাষ্য, ‘সাফল্য এবং চ্যালেঞ্জ উভয়ই সততার সাথে জনগণের সামনে তুলে ধরা উচিত।’ এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছিলেন, পরবর্তী দফার আলোচনায় অংশ নেয়ার কোনো পরিকল্পনা নেই তেহরানের। সূত্র: বিবিসি
Go to News Site