Collector
সংসদে যাচ্ছেন শফিউল আলম প্রধানের মেয়ে তাসমিয়া | Collector
সংসদে যাচ্ছেন শফিউল আলম প্রধানের মেয়ে তাসমিয়া
Somoy TV

সংসদে যাচ্ছেন শফিউল আলম প্রধানের মেয়ে তাসমিয়া

পারিবারিক উত্তরসূরি হিসেবে এবার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রতিষ্ঠাতা মরহুম শফিউল আলম প্রধানের মেয়ে ব্যারিস্টার তাসমিয়া প্রধান।ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের চূড়ান্ত তালিকায় তার নাম ঘোষণা করা হয়েছে।সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জোটের পক্ষ থেকে ১৩ সদস্যের যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়, তাতে অন্যতম শরিক দল জাগপার চেয়ারম্যান হিসেবে তাসমিয়া প্রধানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারাদলীয় সূত্রে জানা গেছে, বাবার মৃত্যুর পর তাসমিয়া প্রধান জাগপার হাল ধরেন এবং রাজপথের বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। ১১ দলীয় জোটের শরিক হিসেবে রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয় অবস্থান ও আইনি দক্ষতার বিষয়টিকে মূল্যায়ন করে এই মনোনয়ন দেয়া হয়েছে।গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য ৭৭টি আসনে জয়লাভ করে। সংসদীয় বিধান অনুযায়ী, আনুপাতিক হারে জোটটি ১৩টি সংরক্ষিত নারী আসন লাভ করছে। তাসমিয়া প্রধান ছাড়াও এই তালিকায় জামায়াতে ইসলামী থেকে ৮ জন এবং অন্যান্য শরিক দল থেকে ৪ জনের নাম রয়েছে।

Go to News Site