Collector
মার্কিন অবরোধ সরাতে পাকিস্তানের প্রচেষ্টার পর শান্তি আলোচনায় যোগ দিতে পারে ইরান | Collector
মার্কিন অবরোধ সরাতে পাকিস্তানের প্রচেষ্টার পর শান্তি আলোচনায় যোগ দিতে পারে ইরান
Somoy TV

মার্কিন অবরোধ সরাতে পাকিস্তানের প্রচেষ্টার পর শান্তি আলোচনায় যোগ দিতে পারে ইরান

ইরান পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় যোগ দিতে পারে। সোমবার (২০ এপ্রিল) রয়টার্সকে এমনটা জানান ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।শান্তি প্রচেষ্টায় পুনরায় যোগদানের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা, ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ তুলে নিতে ইসলামাবাদের পদক্ষেপের পর এমন ইঙ্গিত দেয় তেহরান। তবে, ওই কর্মকর্তা জোর দিয়ে বলেছেন যে, এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। আরও পড়ুন:যুক্তরাষ্ট্রের ইরানি পণ্যবাহী জাহাজ জব্দের পর যুদ্ধবিরতির ভবিষ্যৎ ঝুঁকিতেদুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, তেহরান এতে তাদের অংশগ্রহণের বিষয়টি ইতিবাচকভাবে পর্যালোচনা করছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। এর আগে দ্বিতীয় দফার আলোচনা থেকে সরে আসার কথা জানিয়েছিল ইরান। এছাড়া মার্কিন আগ্রাসনের প্রতিশোধ নেয়ার অঙ্গীকারও করেছিল। এদিকে, ইরানের কর্মকর্তা বলেছেন, মধ্যস্থতাকারী পাকিস্তান ইরানের বন্দরগুলো থেকে মার্কিন অবরোধ শেষ করতে এবং ইরানের অংশগ্রহণ নিশ্চিত করতে ইতিবাচক প্রচেষ্টা চালাচ্ছে। আরও পড়ুন:হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ বন্ধ’, ফি দিয়েও জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আইআরজিসিরএর আগে রোববার মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজে তাদের অবরোধ ভাঙার চেষ্টাকারী একটি ইরানি পণ্যবাহী জাহাজ আটক করার কথা বলার পর  তেহরান এর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করে এবং আলোচনায় যোগ দিতে অস্বীকৃতি জানায়। ফলে যুদ্ধবিরতিটি ঝুঁকির মুখে পড়েছিল। অন্যদিকে, আগেই ইসলামাবাদের উদ্দেশ্যে মার্কিন প্রতিনিধি দলের যাওয়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। পাকিস্তানও তাদের ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে।  সূত্র: রয়টার্স

Go to News Site