Collector
নারায়ণগঞ্জে মসজিদের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু | Collector
নারায়ণগঞ্জে মসজিদের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
Somoy TV

নারায়ণগঞ্জে মসজিদের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে জিহাদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ফতুল্লা থানাধিন পিলকুনি এলাকায় হাক্কানী রহমত মঞ্জিল জামে মসজিদে এই ঘটনা ঘটে।জাহিদ ফতুল্লার পিলকুনি এলাকার ইয়াকুব মোল্লার বাড়ির ভাড়াটিয়া ইজিবাইক চালক জাহিদ মিয়ার ছেলে।এ বিষয়ে মসজিদের তত্ত্বাবধায়ক বনি আমিন জানান, মসজিদের সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি লিফট খোলা পেয়ে একাই উঠে পড়ে এবং ছয় তলা ভবনটির ছাদে চলে যায়। ওই সময় আমি নামাজের জন্য ওযু করতে গিয়েছিলাম। ষষ্ঠ তলা মসজিদের নিচ তলায় নামাজ হয়। দ্বিতীয় ও তৃতীয় তলায় মাদ্রাসা। উপর তলাগুলোতে হল রুম রয়েছে।আরও পড়ুন: যাত্রাবাড়ীতে খেলার সময় বাড়ির ছাদ থেকে পড়ে প্রাণ গেল কিশোরেরনিহত শিশুটির বাবা জাহিদ বলেন, ‘আমাদের একটি ছেলে একটি মেয়ে। তাদের মধ্যে জিহাদ বড়। বাড়ির কাছেই মসজিদ তাই এখানে গিয়ে সে খেলাধুলা করত।’এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে তদন্ত করে দেখেছি শিশুটি একাই লিফটে উঠে মসজিদের ছাদে চলে যায়। এরপর ছাদ থেকে নিচে পড়ে মারা গেছে। নিহতের পরিবার এ বিষয়ে থানায় অভিযোগ করবে না এবং বিনা ময়নাতদন্তে মরদেহ দাফন করবে বলে আমাদের জানিয়েছে। এজন্য মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়নি। পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

Go to News Site