Collector
সময়ের আজকের আলোচিত সাত খবর | Collector
সময়ের আজকের আলোচিত সাত খবর
Somoy TV

সময়ের আজকের আলোচিত সাত খবর

দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ সময় নিউজে সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। ইরানের সঙ্গে আজই চুক্তি হবে, দাবি ট্রাম্পের ইরান ইস্যুতে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং একটি মার্কিন প্রতিনিধিদল কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানে অবতরণ করবে বলে সোমবার (২০ এপ্রিল) জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি জোর দিয়ে বলেন, ‘আজই’ একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং আলোচনায় অগ্রগতি হলে তিনি নিজেও ইরানি নেতাদের সঙ্গে দেখা করতে ইচ্ছুক। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের মনোনয়ন পেলেন যারা ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য নিজেদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। জ্বালানি তেলের দাম বাড়ার কারণ জানালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেল আনার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, তাই সবার মত আমাদেরও এটি আনতে কষ্ট হচ্ছে। এ তেল কিনতে হচ্ছে জনগণের টাকা দিয়েই এবং বাড়তি দামে তেল কিনতে হচ্ছে। এজন্য দাম বাড়ানো হয়েছে। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। সৌদি আরবে বসবাস করা ২২০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গার মধ্যে এ পর্যন্ত ২২ হাজার জনকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশ সফরে মানতে হবে যেসব নির্দেশনা মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশে যেতে ও দেশে ফেরার সময় বিমানবন্দরে এবং দেশের মধ্যে সফরকালে অনুসরণীয় রাষ্ট্রাচার (প্রটোকল) সংক্রান্ত নির্দেশনাবলী জারি করা হয়েছে। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। মনোনয়ন না পেয়ে ফেসবুকে কী লিখলেন কনকচাঁপা? ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন। সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন করেছিলেন কয়েকজন তারকা। এরমধ্যে কনকচাঁপাও ছিলেন। তিনি মনোনয়ন না পেয়ে ফেসবুকে তার অভিব্যক্তি প্রকাশ করেছেন। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন।

Go to News Site