Somoy TV
রাজধানীর আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আজম খান এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।সোমবার (২০ এপ্রিল) দুপুরে তারা জাদুঘর প্রাঙ্গণে এসে পৌঁছালে জাদুঘরের ট্রাস্টি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। পরিদর্শনের শুরুতেই মন্ত্রী ও প্রতিমন্ত্রী জাদুঘরের প্রবেশমুখে স্থাপিত শিখা অনির্বাণের (অগ্নি ভাস্কর্য) বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তারা সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তারা জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। পরিদর্শনের উল্লেখযোগ্য দিকগুলো জাদুঘরে কর্মরত সদস্যরা মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে জাদুঘরের দেয়ালে খোদাই করা বিভিন্ন দর্শনীয় ফলক এবং সেগুলোর ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত ব্রিফ করেন। আরও পড়ুন: মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রুখতে হবে প্রকাশকদেরই: প্রতিমন্ত্রী ইশরাকমন্ত্রী ও প্রতিমন্ত্রী অত্যন্ত মনোযোগের সঙ্গে মুক্তিযুদ্ধের দুর্লভ আলোকচিত্র, দলিলপত্র এবং বীর মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত বিভিন্ন স্মারক পর্যবেক্ষণ করেন।
Go to News Site