Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকের একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই মাইক্রোবাসের আরও দুই যাত্রী। সোমবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তামাবিল হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-১৭০৪) এবং জাফলংগামী একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ-১৪-১৯৬৮) মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাস চালকের একটি হাত শরীল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আহত চালকের নাম মো. খোকন (৩০)। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার রামনগর গ্রামের মো. হানিফের ছেলে। দুর্ঘটনায় আহত অন্য দুজন Read More
Go to News Site