Collector
এবারের চ্যাম্পিয়ন্স লিগ জিতবে পিএসজি— আনচেলত্তির ভবিষ্যদ্বাণী | Collector
এবারের চ্যাম্পিয়ন্স লিগ জিতবে পিএসজি— আনচেলত্তির ভবিষ্যদ্বাণী
Somoy TV

এবারের চ্যাম্পিয়ন্স লিগ জিতবে পিএসজি— আনচেলত্তির ভবিষ্যদ্বাণী

দেখতে দেখতে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরও প্রায় শেষের পথে। কোয়ার্টার ফাইনালের কঠিন বাধা পেরিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে চার জায়ান্ট দল— পিএসজি, বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও অ্যাতলেটিকো মাদ্রিদ। তবে এদের মধ্যে ইউসিএলের শিরোপাটা উঁচিয়ে ধরবে কোন দল, তা অবশ্য বলা মুশকিল। কিন্তু কার্লো আনচেলত্তির মতে, এবারের চ্যাম্পিয়ন্স লিগ জিতবে পিএসজি।চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের সমীকরণ মেলানো এখনও বেশ কঠিন। তবুও আগেভাগেই নিজের পছন্দের দল বেছে নিয়েছেন ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। রিয়ার মাদ্রিদের সাবেক এই কোচের মতে, বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) অন্যদের তুলনায় কিছুটা এগিয়েই রয়েছে।  বায়ার্ন মিউনিখ ও পিএসজি— দুই দলেই কোচিং করানোর অভিজ্ঞতা আছে আনচেলত্তির। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোব ‘-কে দেওয়া এক সাক্ষাৎকারে সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে প্রশ্ন করা হলে তিনি নির্দ্বিধায় বলেন, পিএসজিই শিরোপা ধরে রাখবে। ‘প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) আবারও চ্যাম্পিয়ন্স লিগ জিতবে। বায়ার্নের বিপক্ষে সেমিফাইনালে আমি প্যারিসের জয়ই আশা করছি।’  আরও পড়ুন: স্কোয়াড ছোট করতে যাচ্ছে রিয়াল অভিজ্ঞতা আর উচ্চাকাঙ্ক্ষার দ্বৈরথে সেমিফাইনালের মঞ্চ যেন আরও উত্তপ্ত হয়ে উঠছে। কার্লো আনচেলত্তি পিএসজি ও বায়ার্ন মিউনিখ— দুই জায়ান্ট ক্লাবের ডাগআউটে কাজ করার সুবাদে খুব কাছ থেকে দেখেছেন তাদের চাপ, সংস্কৃতি আর সামর্থ্য। ইতিহাস ও সাফল্যের দিক থেকে বায়ার্ন এগিয়ে থাকলেও, বর্তমান ফর্ম বিবেচনায় পিএসজিকেই এগিয়ে রাখছেন তিনি। তার বিশ্বাস, এই ছন্দ ধরে রাখতে পারলে ফাইনালের টিকিট তো বটেই, শেষ পর্যন্ত ট্রফিটাও উঠতে পারে প্যারিসের হাতেই।  তবে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই পরিসংখ্যানের জগতে তৈরি হয়েছে ভিন্ন এক চিত্র। অপটার সুপারকম্পিউটার জটিল গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে দিয়েছে নিজস্ব পূর্বাভাস। সেই হিসাব বলছে, এবারের শিরোপা দৌড়ে সবচেয়ে এগিয়ে আর্সেনাল। গানারদের ট্রফি জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৩৬.৭৫ শতাংশ।  আরও পড়ুন: মৌসুম শেষে নাপোলি ছাড়ছেন রোমেলু লুকাকু তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে বায়ার্ন মিউনিখের সম্ভাবনা ৩৪.৬১ শতাংশ, যা আর্সেনালের খুব কাছাকাছি অবস্থানে। অন্যদিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি রয়েছে তৃতীয় স্থানে— তাদের সম্ভাবনা ১৯.৩৫ শতাংশ।  আর দিয়েগো সিমিওনের অ্যাতলেটিকো মাদ্রিদ এবারও শুরু করবে ‘আন্ডারডগ’ তকমা নিয়েই। পরিসংখ্যান বলছে, শিরোপা জয়ের সম্ভাবনায় সবার নিচে আছে তারাই— মাত্র ৯.২৯ শতাংশ।

Go to News Site