Collector
টাঙ্গাইলে নারী ও নবজাতকের বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার | Collector
টাঙ্গাইলে নারী ও নবজাতকের বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার
Somoy TV

টাঙ্গাইলে নারী ও নবজাতকের বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামের লৌহজং নদীর তীরে মাটির নিচে পুঁতে রাখা বস্তাবন্দি অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা ৬টার দিকে গুনটিয়া নদীর পাশের এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করেন। পরে ঘটনাস্থলে গিয়ে মাটির নিচে নারীর চুল দেখা গেলে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মাটি খুঁড়ে ওই নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার করে। আরও পড়ুন: কক্সবাজারে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মাটি খুঁড়ে নারীর মরদেহ উদ্ধারের সময় তার সঙ্গে একটি নবজাতকের মরদেহও পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ওই নারী প্রায় ৭-৮ মাসের গর্ভবতী ছিলেন। মৃত্যুর সময় নবজাতকের জন্ম হয় এবং পরে দুজনকেই মাটিচাপা দেয়া হতে পারে উল্লেখ করে তিনি আরও বলেন, মরদেহ দুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য সেগুলো টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Go to News Site