Somoy TV
বিশ্বব্যাপী প্রতিদিনই ঘটছে নানা ঘটনা। এর মধ্য থেকে কিছু ঘটনা স্মরণীয় হয়ে থাকে। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ঘটনা। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে।আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ৭৫৩ - রোম নগরীর প্রতিষ্ঠা।৮২৯ - সেক্সশান এগবার্ট ব্রিটেনের প্রথম রাজা হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হন।১৫২৬ - পানিপথের প্রথম যুদ্ধ।১৯৫২ - লন্ডন ও রোমের মধ্যে প্লেন চালনার মাধ্যমে বিশ্বের প্রথম জেট প্লেন চলাচল শুরু।১৯৬২ - আলজেরিয়ায় ফরাসি সেনা বিদ্রোহ শুরু।১৯৭৫ - ভারতের ফারাক্কা ব্যারাজ চালু।২০১৯ - শ্রীলঙ্কায় গির্জা হোটেলে ও মসজিদে ধারাবাহিক বোমা হামলার ঘটনায় কমপক্ষে ২৯০ জনের প্রাণহানি ঘটেছে। আরও পড়ুন: ডলার-বন্ড নাকি স্বর্ণ, অস্থির বাজারে কোনটি সবচেয়ে নিরাপদ আশ্রয়? জন্ম ১৭৮২ - জার্মান শিক্ষাবিদ ও কিন্ডারগার্টেন শিশুশিক্ষা পদ্ধতি প্রবর্তক ফ্রেডরিক ফ্রোয়েবল।১৮১৬ - ইংরেজ ঔপন্যাসিক ও কবি শার্লট ব্রন্টি।১৮২৮ - হিপোলালিটি টেইনি, প্রখ্যাত ফরাসি শিল্পী, সাহিত্যিক এবং ঐতিহাসিক।১৮৬৪ - মাক্স ভেবার, জার্মান সমাজবিজ্ঞান, দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী।১৮৮৯ - পল কারার, নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান-সুইস রসায়নবিদ এবং শিক্ষাবিদ।১৯০০ - বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী ও চিকিৎসক সুধীরনাথ সান্যাল।১৯১৫ - অ্যান্থনি কুইন, মার্কিন চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা।১৯২২ - অ্যালান ওয়াটকিন্স, ওয়েলশ-ইংলিশ ক্রিকেটার।১৯২৬ - দ্বিতীয় এলিজাবেথ, যুক্তরাজ্য ও অন্যান্য অধিভুক্ত অঞ্চলের রানী।১৯৪৫ - শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবন, ভারতীয় ক্রিকেটার এবং আম্পায়ার।১৯৬৬ - সংগীতশিল্পী ও সুরকার মাইকেল ফ্রান্টি।১৯৭৯ - জেমস ম্যাকঅ্যাভয়, মার্কিন অভিনেতা।১৯৯২ - ইস্কো, স্পেনীয় ফুটবলার। আরও পড়ুন: ত্বকের রঙ পরিবর্তন, পেছনে বড় কোনো রোগের ইঙ্গিত নয়তো? মৃত্যু ১৯১০- স্যামুয়েল ল্যাঙ্গহোর্ন ক্লিমেন্স (মার্ক টোয়েইন) একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক।১৯৩৮ - আল্লামা ইকবাল, পাকিস্তানের প্রখ্যাত কবি, দার্শনিক এবং রাজনীতিবিদ।১৯৬৫ - এডওয়ার্ড ভিক্টর অ্যাপলটন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী।১৯৮৪ - মোহাম্মদ মোদাব্বের, সাংবাদিক, শিশুসাহিত্যিক ও বিশিষ্ট সমাজসেবক।২০১৩ - শকুন্তলা দেবী, একজন ভারতীয় লেখক এবং মানব ক্যালকুলেটর।২০১৫ - পূর্ণদাস বাউল, ভারতীয় বাঙালি বাউল গান শিল্পী।২০১৫ - জানকীবল্লভ পট্টনায়ক, একজন রাজনীতিবিদ এবং ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী।২০১৭- লাকী আকন্দ, বাংলাদেশি একজন সংগীতশিল্পী ও সুরকার।২০২১- শঙ্খ ঘোষ, বাঙালি কবি ও সাহিত্য সমালোচক।
Go to News Site