Collector
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগির মৃত্যুর অভিযোগ | Collector
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগির মৃত্যুর অভিযোগ
Somoy TV

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগির মৃত্যুর অভিযোগ

ঠাকুরগাঁওয়ের একটি পোল্ট্রি খামারে বিষ প্রয়োগ করে প্রায় তিন হাজার ব্রয়লার মুরগি মেরে ফেলার অভিযোগ উঠেছে।সোমবার (২০ এপ্রিল) ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের ভেলারহাট খেকিডাঙ্গা গ্রামে অবস্থিত আবু সাঈদ পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটে। পোল্ট্রি ফার্মের মালিক আবু সাঈদ অভিযোগ করে বলেন, ভেলারহাট খেকিডাঙ্গা গ্রামের বাসিন্দা আমির হোসেনের কাছ থেকে তিনি তিন বছরের চুক্তিতে তিনটি শেড ভাড়া নিয়ে ব্রয়লার মুরগি পালন করছিলেন। তিনটি শেডে প্রায় সাড়ে ৭ হাজার মুরগি পালন করা হচ্ছিল। তার অভিযোগ, সোমবার সকালে কে বা কারা খামারে কীটনাশক বিষ প্রয়োগ করে। এতে খামারের প্রায় তিন হাজার মুরগি মারা যায়। এই ঘটনায় তার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। একসঙ্গে এত মুরগি মারা যাওয়ায় তিনি চরম দুশ্চিন্তায় পড়েছেন। আরও পড়ুন: বঙ্গভবনের সামনে ট্রাকের ধাক্কায় ২ মুরগি ব্যবসায়ী নিহত তিনি আরও জানান, একই সঙ্গে বড় পরিসরে মুরগি পালন করার কারণে এখনো একে একে আরও কিছু মুরগি মারা যাচ্ছে। এদিকে মরা মুরগির কিছু অংশ মাটিতে পুঁতে ফেলা হলেও বাকি অংশ খামারের পাশে পুকুরে ফেলে দেয়ায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, এতে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। তবে এত বড় ক্ষতির ঘটনা ঘটলেও বিষয়টি জানেন না বলে জানান সদর উপজেলার প্রাণিসম্পদ অধিদফতরের কর্মকর্তা সাইদুর রহমান। পরে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।

Go to News Site