Jagonews24
ঢাকা বিশ্ববিদ্যালয় হাজী মুহম্মদ মুহসীন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ইংরেজি বিভাগের শিক্ষার্থী আজিজুল হাকিম আব্দুল্লাহ চ্যাম্পিয়ন এবং শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী মানিক হাসান মীর রানার্স-আপ হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস্ কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ, ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া, ডাকসু’র জিএস এস এম ফরহাদ, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন-সহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, হল সংসদের নেতা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এফএআর/জেএইচ
Go to News Site