Collector
আইপিএলে যোগ দিয়ে পিএসএলে নিষিদ্ধ শানাকা | Collector
আইপিএলে যোগ দিয়ে পিএসএলে নিষিদ্ধ শানাকা
Jagonews24

আইপিএলে যোগ দিয়ে পিএসএলে নিষিদ্ধ শানাকা

এক মৌসুমের জন্য পাকিস্তান সুপার (পিএসএল) লিগ থেকে নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকা। লাহোর কালান্দার্সের সঙ্গে চুক্তি করেও আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসে যোগ দেওয়ায় এই শাস্তি পেয়েছেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, বিস্তারিত পর্যালোচনার পর দেখা গেছে, শানাকা একতরফাভাবে চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন, যা খেলোয়াড় নিবন্ধন শর্ত ও ত্রিপক্ষীয় চুক্তির স্পষ্ট লঙ্ঘন। ফলে তিনি পিএসএল ২০২৭ পর্যন্ত খেলতে পারবেন না। এর আগে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকেও একই কারণে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করেছিল পিসিবি। তিনি ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। চুক্তির শর্ত রক্ষা না করে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন। তবে শানাকার ক্ষেত্রে শাস্তি কিছুটা কমানো হয়েছে, কারণ তিনি আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘পিএসএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের জন্য আমি গভীরভাবে দুঃখিত। পাকিস্তানের মানুষ, পিএসএল ভক্ত ও পুরো ক্রিকেট সম্প্রদায়ের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’ উল্লেখ্য, লাহোর কালান্দার্স তাকে প্রায় ২৭ হাজার ডলারে দলে নিয়েছিল, কিন্তু পরে তিনি প্রায় ২ লাখ ১৪ হাজার ডলারের চুক্তিতে আইপিএলে যোগ দেন, যা তার সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। আইএন

Go to News Site