Collector
লরিয়াসে সেরা উদীয়মান ক্রীড়াবিদের পুরস্কার পেলেন ইয়ামাল | Collector
লরিয়াসে সেরা উদীয়মান ক্রীড়াবিদের পুরস্কার পেলেন ইয়ামাল
Somoy TV

লরিয়াসে সেরা উদীয়মান ক্রীড়াবিদের পুরস্কার পেলেন ইয়ামাল

মাদ্রিদে অনুষ্ঠিত ২০২৬ সালের লরিয়াস অ্যাওয়ার্ডে বিশ্বের সেরা উদীয়মান ক্রীড়াবিদ হিসেবে স্বীকৃতি পেলেন লামিন ইয়ামাল। মাত্র ১৭ বছর বয়সেই এই সম্মান অর্জন করে ফুটবল বিশ্বে নিজের উত্থানকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে গেলেন বার্সেলোনার এই স্প্যানিশ তারকা।বার্সেলোনার হয়ে গত এক বছরে দুর্দান্ত পারফরম্যান্সই ইয়ামালকে এনে দিয়েছে এই সাফল্য। 'লরিয়াস ওয়ার্ল্ড ব্রেকথ্রু অব দ্য ইয়ার' পুরস্কারটি দেয়া হয় সব ধরনের খেলাধুলার মধ্যে সবচেয়ে উজ্জ্বল নতুন প্রতিভাকে, আর সেই তালিকায় সবার ওপরে জায়গা করে নেন ইয়ামাল।অল্প বয়সেই বার্সেলোনার মূল একাদশে নিয়মিত হয়ে ওঠা এই উইঙ্গার ধারাবাহিকভাবে ম্যাচে প্রভাব ফেলছেন। চাপ সামলে পরিণত ফুটবল খেলার সক্ষমতা তাকে আলাদা করে তুলেছে সমসাময়িক তরুণদের থেকে।আরও পড়ুন: ইয়ামাল ইতিহাসের সেরা কিশোর প্রতিভাদের একজন: নেইমার এদিকে মাদ্রিদে জমকালো অনুষ্ঠানে আরও এক স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ জিতে নেন 'ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দ্য ইয়ার' পুরস্কার। টেনিস কোর্টে ধারাবাহিক সাফল্যের পুরস্কার হিসেবেই এই স্বীকৃতি পান তিনি।এছাড়া দলগত সাফল্যের স্বীকৃতি হিসেবে 'টিম অব দ্য ইয়ার' নির্বাচিত হয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কৃতিত্বেই এই সম্মান পায় ফরাসি ক্লাবটি।

Go to News Site