Jagonews24
ভোলায় মেঘনা নদীতে একটি ট্রলার থেকে ২২ ব্যারেল ভর্তি প্রায় ৪ হাজার ৪০০ লিটার চোরাই পেট্রোল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ ৯৪ হাজার টাকা বলে দাবি কোস্টগার্ডের। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ এপ্রিল) রাতে ভোলার দৌলতখান উপজেলার চৌকিঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালানো হয়। ওই সময় একটি ট্রলারে তল্লাশি চালিয়ে ২২ ব্যারেল ভর্তি প্রায় ৪ হাজার ৪০০ লিটার চোরাই পেট্রোল জব্দ করা হয়। তিনি আরও জানান, জড়িতরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলার রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত তেলের বিষয়ে দৌলতখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। জুয়েল সাহা বিকাশ/এফএ
Go to News Site