Collector
নিলোফার চৌধুরী মনিকে মনোনয়ন, জামালপুরে আনন্দ উৎসব | Collector
নিলোফার চৌধুরী মনিকে মনোনয়ন, জামালপুরে আনন্দ উৎসব
Somoy TV

নিলোফার চৌধুরী মনিকে মনোনয়ন, জামালপুরে আনন্দ উৎসব

বিএনপির সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জামালপুরের নিলুফার চৌধুরী মনি। ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্রদলের নেতৃত্ব দেয়া মনি এর আগেও ২০০১ সালে বিএনপির সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ছিলেন।এরপর দীর্ঘ সময় তিনি আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে সক্রিয়ভাবে লড়াই করেছেন। এ সময়ে হামলা, মামলা ও পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় তিনি বিভিন্ন টেলিভিশন টকশোতে অংশ নিয়ে বিএনপির পক্ষে কথা বলেছেন।বর্তমানে নিলুফার চৌধুরী মনি বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে চীন সফরে রয়েছেন।তার সংসদ সদস্য হওয়ার খবরে জামালপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহরের বকুলতলা থেকে শুরু হয়ে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।মিছিল শেষে নিলুফার চৌধুরী মনিকে পুনরায় সংসদ সদস্য করায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহম্মেদ এবং সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া।আরও পড়ুন: সংরক্ষিত নারী আসন /বিএনপির মনোনয়ন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠী নেত্রী আন্না মিনজমিছিলের আগে নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে উল্লাস প্রকাশ করেন। পরে ফিরোজ মিয়া সাংবাদিক সংগঠন প্রেসক্লাব জামালপুরে মিষ্টি বিতরণ করেন।এছাড়া বিভিন্ন এলাকায় দোয়া মাহফিল ও শুকরিয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট জামালপুর ইউনিটও দোয়া মাহফিলের আয়োজন করে।ইউনিটের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম লিয়ন বলেন, ‘নিলুফার চৌধুরী মনি জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য। তিনি সংসদ সদস্য হওয়ায় ইউনিটের পক্ষ থেকে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।’নিলুফার চৌধুরী মনি জামালপুর পৌর এলাকার পাথালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা নজরুল ইসলাম চৌধুরী জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে মনি কেন্দ্রীয় বিএনপির সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Go to News Site