Collector
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত | Collector
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত
Somoy TV

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর ফেরিঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয়ে এক পথচারী নিহত হয়েছেন।মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শ্রীনগর ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মাওয়ামুখী লেনে এক ব্যক্তি রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।আরও পড়ুন: ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় পথচারী নিহততিনি আরও জানান, এ ঘটনায় এখনও নিহতের পরিচয় জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং দুর্ঘটনায় জড়িত গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে।

Go to News Site