Somoy TV
ইংলিশ ফুটবল লিগ (ইএফএল)-এর মৌসুমসেরা পুরস্কার ঘোষণায় আলো ছড়িয়েছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ও হেইডেন হ্যাকনি। চ্যাম্পিয়নশিপের সেরা কোচ নির্বাচিত হয়েছেন কভেন্ট্রি সিটির কোচ ল্যাম্পার্ড, আর সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে মিডলসবোরোর তরুণ মিডফিল্ডার হ্যাকনির হাতে।ল্যাম্পার্ডের নেতৃত্বে কভেন্ট্রি সিটি দীর্ঘ ২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফিরেছে। অন্যদিকে, মাত্র ২৩ বছর বয়সেই হ্যাকনি ৫ গোল ও ৮ অ্যাসিস্ট করে মিডলসবোরোর সফল মৌসুমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।লিগ ওয়ানে সেরা কোচ হয়েছেন মাইকেল স্কুবালা, যিনি লিঙ্কন সিটিকে ৬৫ বছর পর চ্যাম্পিয়নশিপে তুলেছেন। একই লিগে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান ডম ব্যালার্ড। এদিকে, লিগ টু’তে সেরা কোচ অ্যান্ডি উডম্যান (ব্রমলি) এবং সেরা খেলোয়াড় অ্যারন ড্রিনান (সুইন্ডন টাউন) নির্বাচিত হয়েছেন।আরও পড়ুন: ল্যাম্পার্ডের হাত ধরে ২৫ বছর পর প্রিমিয়ার লিগে কোভেন্ট্রি সিটি তরুণদের মধ্যে চ্যাম্পিয়নশিপে সেরা হয়েছেন জর্ডান জেমস, লিগ ওয়ানে ডম ব্যালার্ড এবং লিগ টু’তে ড্যানিয়েল কানু।চ্যাম্পিয়নশিপের সেরা একাদশেও কভেন্ট্রি, সোয়ানসি ও মিলওয়ালের খেলোয়াড়দের প্রাধান্য দেখা গেছে, যা পুরো মৌসুমে তাদের ধারাবাহিক পারফরম্যান্সেরই প্রতিফলন।চ্যাম্পিয়নশিপের সেরা একাদশ:গোলকিপার: কার্ল রাশওয়ার্থ (কভেন্ট্রি সিটি)ডিফেন্ডার: ট্রিস্টান ক্রামা (মিলওয়াল), ক্যালাম ডয়েল (রেক্সহ্যাম), জশ টাইমন (সোয়ানসি সিটি), মিলান ভ্যান এউইক (কভেন্ট্রি সিটি)।মিডফিল্ড: ম্যাট গ্রিমস (কভেন্ট্রি সিটি), সোরবা থমাস (স্টোক সিটি), ফেমি আজিজ (মিলওয়াল), হেইডেন হ্যাকনি (মিডলসবোরো)।ফরোয়ার্ড: হাজি রাইট (কভেন্ট্রি সিটি), জান ভিপোটনিক (সোয়ানসি সিটি)।
Go to News Site