Somoy TV
সম্প্রতি যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তু। এরপর জামিনও পেয়েছেন তিনি। তবে ঘটনাটি এই সূত্র ধরে মোড় নেয় অন্য প্রেক্ষাপটে। মডেল জান্নাতুল তাজরিয়া অরা গায়ক অন্তুর বিরুদ্ধে যে অভিযোগটি করেছিলেন তেমনি অভিযোগ করতে চেয়েছিলেন নির্মাতা মহিন চৌধুরীর বিরুদ্ধেও। মহিন বিষয়টি প্রমাণসহ বলেছেন সময় সংবাদকে।জান্নাতুল তাজরিয়া অরা হলেন একজন ইডেন কলেজের ছাত্রী এবং অভিনেত্রী, যিনি সম্প্রতি জাহিদ অন্তু বিরুদ্ধে যৌন হয়রানির চাঞ্চল্যকর অভিযোগ এনে আলোচনায় এসেছেন।অরা অভিযোগ করেছিলেন, গিটার শিখতে গিয়ে তিনি যৌন হয়রানির শিকার হয়েছেন। তিনি দাবি করেন, জাহিদ অন্তু নামক এক ব্যক্তি তার ইচ্ছার বিরুদ্ধে দরজা বন্ধ করে তার সাথে অন্তরঙ্গ হয়েছেন। আরও পড়ুন: যৌন নিপীড়নের অভিযোগ: জামিন পেলেন গায়ক জাহিদ অন্তুএদিকে জাহিদ অন্তু এই অভিযোগ অস্বীকার করে এবং উল্টো অরার বিরুদ্ধে টাকার বিনিময়ে আপোস করার প্রস্তাব দেয়ার অভিযোগ তোলেন।নাট্য নির্মাতা মহিন চৌধুরী অরা-অন্তুর ঘটনার সূত্র ধরে সময় সংবাদকে বলেন, ‘আমার সঙ্গেও অরার একটি সম্পর্ক ছিল। সে প্রায় আমার কাছ থেকে বিভিন্ন প্রয়োজনের কথা বলে টাকা দাবি করতো। এরপর বড় অংকের টাকা চাওয়া শুরু করে। কিন্তু সেসময় আমার আর্থিক অবস্থা ভালো যাচ্ছিল না। তাই অরাকে টাকা দিতে পারিনি।’ আরও পড়ুন: ‘স্বামীর পরকীয়ায়’ ঘর ভাঙল মৌসুমী হামিদেরএরপর মহিন আরও বলেন, ‘যখন অরা বুঝতে পারে আমি তাকে টাকা দিতে পারছি না তখন সে আমাকে যৌন নিপীড়নের মামলা দিতে চায়। আমিও বিষয়টি নিয়ে ভয় পেয়ে যায়। তবে অন্তুর ঘটনাটা সামনে আসার পর আমি বুঝতে পারলাম এমন ঘটনা সে শুধু আমার সঙ্গে করেনি; অনেকের সঙ্গেই করেছে। এরপর আমি প্রমাণসহ মুখ খোলা শুরু করি।’জাহিদ অন্তুর সঙ্গে পরিচয়ের বিষয়ে মহিন জানালেন, ‘অনেকে ভাববে অন্তু হয়তো আমাকে দিয়ে এসব করাচ্ছে কিন্তু সত্যি কথা বলতে তার সঙ্গে আমার সেভাবে পরিচয় নেই। ঘটনার প্রেক্ষাপট ধরেই আমি কথা বলছি। কারণ তার সঙ্গে আমার বিষয়টি মিলে গেছে।’
Go to News Site