Collector
আধ্যাত্মিক গল্পে চমক নিয়ে ‘এলো ‌আজব বাড়ি আজব ঘর’ | Collector
আধ্যাত্মিক গল্পে চমক নিয়ে ‘এলো ‌আজব বাড়ি আজব ঘর’
Jagonews24

আধ্যাত্মিক গল্পে চমক নিয়ে ‘এলো ‌আজব বাড়ি আজব ঘর’

সংগীতশিল্পী সাজ আকবরের নতুন গান ‌‘আজব বাড়ি আজব ঘর’। এটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ হয়েছে সম্প্রতি। গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। গানটির মিউজিক্যাল ফিল্ম নির্মিত হয়েছে বিরুলিয়া গ্রামের ‘উঠান’ রিসোর্টে। এতে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী মার্জান সুমি। বিশেষ চরিত্রে রয়েছেন অভিনেত্রী শিখা খান মৌ। পাশাপাশি এই মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন বিরুলিয়া গ্রামের সাধারণ মানুষও। যা গানচিত্রটিকে আরও বাস্তবধর্মী করে তুলেছে। ‘হার্ট টু ফ্রেম প্রডাকশনস’-এর তত্ত্বাবধানে নির্মাতা মশিউর রহমান মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন। নির্মাতার ভাষ্য অনুযায়ী, এটি একটি আধ্যাত্মিক ঘরানার গান। এখানে মানুষের ব্যস্ত জীবনের মাঝে মৃত্যুচিন্তা ও পরপারের বাস্তবতা স্বপ্নের মাধ্যমে তুলে ধরা হয়েছে। গানটির সংগীতায়ন করেছেন প্রয়াত ঝংকার খন্দকার। শিল্প নির্দেশনায় ছিলেন তামভির হাসান সৃজন। সহকারী নির্দেশক হিসেবে কাজ করেছেন আরিফুল ইসলাম ও প্রতিক আহমেদ। এছাড়া চিত্রগ্রহণে মাহমুদুল হক সাঈদ এবং আলোক প্রক্ষেপণে আলমগীরের কাজ মিউজিক ভিডিওটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। ‘ঈগল মিউজিক’-এর ব্যানারে প্রকাশিত এই মিউজিক ভিডিওটি ইতোমধ্যেই দর্শকদের কাছে ভিন্নধর্মী একটি কাজ হিসেবে প্রশংসা পাচ্ছে।   এলআইএ

Go to News Site