Somoy TV
কারিগরি ত্রুটি সমাধানের পর মহেশখালীর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল থেকে পুনরায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা)।মঙ্গলবার (২১ এপ্রিল) এ বার্তায় এ তথ্য জানিয়েছে পেট্রোবাংলা। সংস্থাটি জানায়, এলএনজি টার্মিনাল থেকে পুনরায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। দ্রুতই গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে। আরও পড়ুন: কারিগরি ত্রুটিতে কমেছে গ্যাস সরবরাহ, স্বল্পচাপ থাকবে যেসব এলাকায় এর আগে তিতাস গ্যাসের মিডিয়া ও জনসংযোগ শাখার ব্যবস্থাপক মো. আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, পুনঃগ্যাসিফাইড তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (আরএলএনজি) সরবরাহের একটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) কারিগরি কারণে বন্ধ হয়ে যাওয়ায় দেশে গ্যাস সরবরাহ প্রায় ৪০০ এমএমসিএফডি হ্রাস পেয়েছে। এই পরিস্থিতির কারণে গজারিয়া, মেঘনা ঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জ এবং ঢাকার দক্ষিণাংশসহ সমগ্র তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় স্বল্পচাপ বিরাজ করবে। সাময়িক এ সমস্যার কারণে গ্রাহকদের কিছুটা ভোগান্তি হতে পারে।
Go to News Site