Somoy TV
গাজীপুরের সাবেক সংসদ সদস্য (এমপি) আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল শুনানি ২৮ এপ্রিল।মঙ্গলবার (২১ এপ্রিল) মামলাটি শুনানির জন্য কার্যতালিতায় থাকলেও সবপক্ষের আইনজীবীরা উপস্থিত না থাকায় তা পিছিয়ে এ দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত। ২০১৬ সালের ১৫ জুন আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে ১১ জনকে খালাস দেন বিচারপতি উবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। ওই সময় বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারসহ ৬ জনের ফাঁসির আদেশ বহাল রাখেন। সেই সাথে নিম্ন আদালতের দেয়া ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। আরও পড়ুন: নওগাঁয় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা ২০০৫ সালে ১৬ এপ্রিল বিচারিক আদালত নুরুল ইসলাম সরকারসহ ২২ জনকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন ও ২ জনকে খালাস দেন আদালত। ২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গীতে এক জনসভায় আহসানুল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। পর দিন এ ঘটনায় তার ভাই টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
Go to News Site