Collector
নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে মেসি | Collector
নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে মেসি
Jagonews24

নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে মেসি

৩৮ বছর বয়সে এসেও অপ্রতিরোধ্য লিওনেল মেসি। এই বয়সেও যেন সকল ধরনের প্রথা ভেঙে খেলে যাচ্ছেন দাপটের সঙ্গে। মেজর লিগ সকারের গত মৌসুমেও খেলেছিলেন প্লে-মেকারের ভূমিকায়। তবে এবার কিছুটা ভিন্ন ভূমিকায়। ইন্টার মিয়ামির হয়ে প্লে-মেকারের বদলে গোলমুখী ফরোয়ার্ড হিসেবে নিজেকে আরও বেশি কাজে লাগাচ্ছেন। চলমান মৌসুমে ইতোমধ্যেই সাত ম্যাচে ৭ গোল করেছেন। তবেও এখন পর্যন্ত কোনো অ্যাসিস্ট নেই তার। এরপরও মাঠে তার প্রভাবটা অন্যরকম। মাত্র আট সপ্তাহেই চারবার ‘টিম অব দ্য ম্যাচডে’-তে জায়গা পেয়েছেন তিনি। সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ৯৬৯ গোল নিয়ে সবার ওপরে পর্তুগীজ ও আল-নাসর তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এদিকে লিওনেল মেসি ৯০০ গোলের মাইলফলক পার হওয়ার পর কলোরাডো র‍্যাপিডসের বিপক্ষে জোড়া গোল করে নিজের সংখ্যা নিয়ে গেছেন ৯০৫-এ। সেই ম্যাচে দলকে জিতিয়েও হয়েছেন এমএলএস ম্যাচডে ৮-এর সেরা খেলোয়াড়। মেজর লিগ সকারে যোগা দেওয়ার পর এটি মেসির এমএলএসে ১৪তম ‘প্লেয়ার অব দ্য ম্যাচডে’ পুরস্কার। ইতোমধ্যেই তিনি টানা দুইবার এমএলএস এমভিপি জেতার কীর্তিও গড়েছেন। কিনা যা যুক্তরাষ্ট্রের ফুটবল ইতিহাসে প্রথম। এখন তার সামনে লক্ষ্য ল্যান্ডন ডনোভানের ১৯ ম্যাচডে পুরস্কারের রেকর্ড স্পর্শ করা ও সেটিকে টপকে যাওয়া। আর মাত্র পাঁচটি পুরস্কার দূরে দাঁড়িয়ে থাকা মেসি বর্তমান ফর্মে খুব দ্রুতই সেই রেকর্ড ছুঁতে পারেন। সামনে ফিফা ফুটবল বিশ্বকাপ আর বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার মিশনে নামবে উত্তর আমেরিকার মাটিতে। আর মেসির জন্য সেটি হতে পারে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ মহাকাব্যিক অধ্যায়। যেখানে তিনি আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চ পাবেন। আইএন

Go to News Site