Collector
হামে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল | Collector
হামে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল
Somoy TV

হামে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল

কমছেনা হামের প্রাদুর্ভাব, প্রতিদিনই বাড়ছে আক্রন্তের সংখ্যা। থামছেনা মৃত্যুর মিছিলও। তবে হাম শনাক্ত আর শুরুতে অবহেলায় শিশুরা গুরুতর হচ্ছে বলে দাবি চিকিৎসকের। জানা গেল মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের বর্তমান অবস্থা।মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে ভর্তি দুই বছরের শিশু মুসা। তার সারা শরীরে হাম ছড়িয়ে পড়েছে। আক্রান্ত হওয়ার পর শুরুতে গুরুত্ব না দেয়ায় এমনটা হয়েছে জানিয়েছে মুসার মা।শুধু মুসা নয় হাম আক্রান্ত হয়েও স্বাভাবিক জ্বর বা এলার্জি ভেবে চিকিৎসা দেয়া শিশুরাই হচ্ছে মুমূর্ষু। আরও পড়ুন: হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যুঅনেকে ফুসকুড়ি ওঠার আগে যাননি চিকিৎসকের কাছে। আবার হাম শনাক্ত করতে বিলম্ব হওয়ায়ও বেড়েছে ভয়াবহতা।ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডা: আসিফ হায়দার বলেন, ফুসকুড়ি দেখা দেয়ার ৪ দিন আগে থেকেই আক্রান্ত শিশুর শরীর থেকে হাম ছড়িয়ে পড়তে থাকে অন্যদের মাঝে। তাই সচেতন হতে হবে শুরু থেকেই। আরও পড়ুন: নিয়মিত টিকা না দেয়ায় শিশুদের বড় একটি অংশ হামে আক্রান্ত: স্বাস্থ্যমন্ত্রীগতকাল রোববার (২০ এপ্রিল) থেকে দেশজুড়ে শুরু হয়েছে জরুরী টিকাদান কর্মসূচি। এতে করে হামের প্রাদুর্ভাব কমার সম্ভাবনা দেখছেন চিকিৎসকরা।

Go to News Site