Somoy TV
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তিতে যোগ দিয়েছেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের ৪ সদস্য।সোমবার (২০ এপ্রিল) রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ে এ যোগদান সম্পন্ন হয়।নতুন যোগদান করা যুবশক্তি নেতারা হলেন জ্যাকসন গমেজ, রাসেল রোমান রোজারিও, হিমেল গমেজ ও জীবন স্লান।জাতীয় যুবশক্তির আহ্বায়ক ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির মেয়রপ্রার্থী অ্যাডভোকেট তারিকুল ইসলাম, যুবশক্তির সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম এবং মুখ্য সংগঠক ফরহাদ সোহেলসহ নেতারা নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।আরও পড়ুন: এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রাফে-রিফাতসহ ৪৭ জনযুবশক্তিতে নতুন যোগদান করা এই নেতারা কে কোন দায়িত্ব পালন করবেন তা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলে জানান যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল।
Go to News Site