Collector
ভুয়া নিয়োগপত্রে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের | Collector
ভুয়া নিয়োগপত্রে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের
Somoy TV

ভুয়া নিয়োগপত্রে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া নিয়োগপত্র ছড়িয়ে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টার বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।মঙ্গলবার (২১ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগের ভুয়া নিয়োগপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। এসব নিয়োগপত্র সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন এবং এর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কোনো সম্পৃক্ততা নেই। আরও বলা হয়, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগের জন্য নির্ধারিত প্রক্রিয়া রয়েছে। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত নিয়োগ কমিটির মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেয়া হয়। এর বাইরে অন্য কোনো উপায়ে নিয়োগের সুযোগ নেই। আরও পড়ুন: শুরু হচ্ছে সরকারি উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা ইসলামিক ফাউন্ডেশন জানায়, একটি প্রতারক চক্র ভুয়া নিয়োগপত্র দেখিয়ে চাকরির প্রলোভন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে এবং কোনো প্রকার আর্থিক লেনদেন না করতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। সংস্থাটি এ বিষয়ে সবাইকে সচেতন থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো কার্যক্রম দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করারও অনুরোধ জানিয়েছে।

Go to News Site