Somoy TV
খাগড়াছড়ির সদরে বিপন্নপ্রায় স্তন্যপায়ী প্রাণী একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সদরের আপার পেরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের বটগাছ থেকে বানরটি উদ্ধার করা হয়।জানা যায়, প্রথমে বানরটিকে দেখতে পান অবসরপ্রাপ্ত সেনা সদস্য বিনয় চাকমা। পরে তিনি বানরটিকে উদ্ধার করে খাগড়াছড়ি বন বিভাগকে খবর দেন। এরপর বন বিভাগ বানরটিকে নিয়ে যায়।এ বিষয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্য বিনয় চাকমা জানান, তিনি সকালে হাঁটতে গিয়ে স্কুলমাঠের বটগাছে লজ্জাবতি বানরটিকে দেখতে পান, বানরটিকে কেউ হত্যা করতে পারে বা কুকুরও কামড়ে মেরে ফেলে পারে এটা ভেবে তিনি বন বিভাগকে খবর দেন।আরও পড়ুন: শ্রীমঙ্গল থেকে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধারএ বিষয়ে খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, ‘প্রকৃতি ও বন্যপ্রাণী অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, যেখানে বন্যপ্রাণী থাকবে গাছপালা থাকবে, সেখানে পরিবেশ ভালো থাকবে। খাগড়াছড়িতে অনেক বন্যপ্রাণী আছে, তবে এটা লজ্জাবতি বানর, এটা খুব রেয়ার, এটা লোকালয়ে চলে এসেছে।’তিনি আরও জানান, একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ওই বানরটিকে উদ্ধার করে তাদের খবর দেন, এখন তিনি সেটির যত্ন নিচ্ছেন। প্রাণীটিকে বনে অবমুক্ত করা হবে, উদ্দেশ্য একটাই, বন্যপ্রাণী বনে থাকবে তাদের কেউ বিরক্ত করবে না।
Go to News Site