Somoy TV
অ্যাথলেটিকস ফেডারেশন অব ইন্ডিয়াকে (এএফআই) ‘অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ’ ডোপিং তালিকাভুক্ত করেছে অ্যাথলেটিকস ইন্টেগ্রিটি ইউনিট (এআইইউ)। সোমবার (২০ এপ্রিল) এক ঘোষণায় এমনটাই জানিয়েছে এআইইউ। এই তালিকায় আগে থেকেই ছিল রাশিয়া, বেলারুশ, ইথিওপিয়া, কেনিয়া, নাইজেরিয়া এবং ইউক্রেন।এর ফলে ভারতকে এখন ক্যাটাগরি ‘বি’ থেকে উন্নীত করে ক্যাটাগরি ‘A’-তে আনা হয়েছে। অর্থাৎ ভারতীয় অ্যাথলেটদের ওপর এখন আরও কঠোর অ্যান্টি-ডোপিং নিয়ম প্রযোজ্য হবে। এআইইউ’র তথ্য অনুযায়ী, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে অ্যাথলেটিকসে ডোপিং লঙ্ঘনের সংখ্যায় শীর্ষ দেশগুলোর মধ্যে ভারত প্রথম দুই অবস্থানে রয়েছে।এআইইউ চেয়ারম্যান ডেভিড হাওম্যান বলেন, ‘ভারতে ডোপিং সমস্যা দীর্ঘদিন ধরেই উচ্চ ঝুঁকিপূর্ণ। দুর্ভাগ্যজনকভাবে, দেশটির অভ্যন্তরীণ অ্যান্টি-ডোপিং ব্যবস্থার মান এই ঝুঁকির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’তিনি আরও বলেন, এএফআই কিছু সংস্কারের কথা বললেও বাস্তবে পর্যাপ্ত পরিবর্তন হয়নি। In the latest Rule 15 findings, AIU Chair David Howman says India has an ‘extremely high’ doping risk while Bahrain’s anti-doping programme has seen ‘vast improvement’. Details here: https://t.co/OWKTlYW1IG pic.twitter.com/IyLvbXkkjk— Athletics Integrity Unit (@aiu_athletics) April 20, 2026 এআইইউ জানিয়েছে, তারা এখন এএফআই’র সঙ্গে কাজ করে সংস্কার আনার চেষ্টা করবে, যেমনটি অন্য উচ্চ ঝুঁকিপূর্ণ ফেডারেশনগুলোর ক্ষেত্রেও করা হয়েছে।আরও পড়ুন: ক্রিকেটে নতুন কেলেঙ্কারি, বিশ্বকাপে ম্যাচ ফিক্সিংয়ের নেপথ্যে ভারতীয় গ্যাংস্টার!ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির (ডব্লিউএডিএ) প্রধান উইটোল্ড বাঙ্কা সম্প্রতি দিল্লি সফরে গিয়ে বলেন, ভারত বিশ্বের অন্যতম বড় পারফরম্যান্স-বর্ধক ওষুধ উৎপাদনকারী দেশ। তবে তিনি এটাও বলেন যে, ডোপিং সমস্যার কারণে ভারতের বড় আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের স্বপ্ন বাধাগ্রস্ত হবে না।সাম্প্রতিককালে এশিয়ান গেমস স্বর্ণপদকজয়ী ভারতীয় তীরন্দাজ প্রথমেশ জওকর দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন, কারণ তিনি ‘হোয়্যারাবাউটস ফেইলর (ডোপিং-বিরোধী অবস্থান সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নিয়ম মেনে চলতে ব্যর্থ)’এর নিয়ম ভেঙেছেন। #WATCH | Delhi: On the doping problem in sports, President of World Anti-Doping Agency (WADA), Witold Bańka says, "... I had the chance to talk to the public authorities, to the Minister. I visited the laboratory, and I had a very constructive discussion and dialogue. No doubt… pic.twitter.com/GSYfMy1aoE— ANI (@ANI) April 16, 2026 তিনি শাস্তি মেনে নিয়েছেন এবং জাপানে অনুষ্ঠিতব্য আগামী এশিয়ান গেমস থেকে বাদ পড়বেন।ভারত ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এবং ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের লক্ষ্যেও কাজ করছে।
Go to News Site