Collector
২০২৫ সালে ৭ হাজার ৯০০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু বা নিখোঁজ | Collector
২০২৫ সালে ৭ হাজার ৯০০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু বা নিখোঁজ
Jagonews24

২০২৫ সালে ৭ হাজার ৯০০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু বা নিখোঁজ

২০২৫ সালে বিশ্বজুড়ে অভিবাসন রুটে প্রায় ৭ হাজার ৯০০ মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা। মঙ্গলবার (২১ এপ্রিল) সংস্থাটি আরও জানায়, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর ‘মিসিং মাইগ্রান্টস প্রজেক্ট’ ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ৮০ হাজারেরও বেশি মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনা নথিভুক্ত করেছে। তাছাড়া সমুদ্রপথে পালানোর সময় ২০২৫ সালে প্রায় ৯০০ রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু বা নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার (১৭ এপ্রিল) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এটি রোহিঙ্গাদের জন্য সমুদ্রপথে পালানোর ক্ষেত্রে এখন পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী বছর। ইউএনএইচসিআরের মুখপাত্র জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, ২০২৫ সালে আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে প্রায় ৯০০ রোহিঙ্গা শরণার্থী নিখোঁজ বা মৃত হিসেবে রিপোর্ট হয়েছে, যা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সমুদ্রপথে চলাচলের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী বছর। তিনি আরও জানান, নিরাপত্তা ও জীবিকার সন্ধানে বিপজ্জনক সমুদ্রযাত্রায় নামতে বাধ্য হচ্ছেন রোহিঙ্গারা, যা তাদের জীবনকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলছে। সূত্র: এএফপি এমএসএম

Go to News Site