Somoy TV
ইসরাইলের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত একটি নেটওয়ার্কের নেতা হওয়া এবং গেল জানুয়ারির বিক্ষোভ চলাকালে তেহরানের একটি মসজিদে আগুন লাগানোর অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড মঙ্গলবার (২১ এপ্রিল) কার্যকর করেছে ইরান।ইরানের বিচার বিভাগ-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম মিজান-এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওই ব্যক্তির নাম আমির আলি মিরজাফারি বলে জানা গেছে। Mossad Collaborator Executed for Qolhak Mosque ArsonAmirali Mirjafari, a key figure in a Mossad-linked network, was executed at dawn after the Supreme Court upheld his death sentence for setting fire to Qolhak Grand Mosque and leading anti-security operations in the region. pic.twitter.com/8ULvk1dCWd— Tasnim News Agency (@Tasnimnews_EN) April 21, 2026 প্রতিবেদন অনুসারে, তেহরানের কোলহাক মসজিদে অগ্নিসংযোগ ও নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ড পরিচালনার দায়ে তিনি দোষী সাব্যস্ত হন। সংবাদমাধ্যম মিজান-এর তথ্যানুসারে, দেশটির সুপ্রিম কোর্ট মিরজাফারির মৃত্যুদণ্ড বহাল রাখে এবং মঙ্গলবার ভোরে তা কার্যকর করা হয়েছে। আরও পড়ুন: ‘কুর্দিদের মাধ্যমে’ ইরানে বিক্ষোভকারীদের কাছে অস্ত্র পাঠানোর চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র! চলতি বছরের শুরুতে দেশব্যাপী সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল ইরান, যা কঠোর হাতে দমন করে সরকার। সরকারি প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতারের পর মিরজাফারি জানুয়ারির বিক্ষোভে অংশগ্রহণ, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং পেট্রোল ভরা বোতল ব্যবহার করে অগ্নিসংযোগের কথা স্বীকার করেছেন। তবে, ইরানের বিচার ব্যবস্থায় ‘জোরপূর্বক আদায় করা’ স্বীকারোক্তির ব্যবহার বারবার উদ্বেগ প্রকাশ করে আসছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার সংস্থাগুলো। সূত্র: রয়টার্স, ইউরো নিউজ
Go to News Site