Somoy TV
রাজধানীর সবুজবাগ বাসাবো এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোবারক হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বাসাবো খেলার মাঠ সংলগ্ন একটি বাথরুমের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।সবুজবাগ থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক খুঁটিতে উঠে তার চুরি করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নর উত্তম বিশ্বাস জানান, মৃত ব্যক্তি বিদ্যুতের তার ছিঁড়তে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন বলে তারা প্রমাণ পেয়েছেন। আরও পড়ুন: সহপাঠীর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার কলেজছাত্রী, গ্রেফতার ১হাসপাতালে মৃত মোবারকের ভাগিনা সুমন ইসলাম জানান, তার মামার বাড়ি কুমিল্লার হোমনা থানার ডুমুরিয়া গ্রামে। তার বাবার নাম মৃত মঙ্গল মিয়া। মোবারক বর্তমানে স্ত্রী ও চার সন্তান নিয়ে দক্ষিণ বাসাবো এলাকায় ভাড়া থাকতেন। তিনি কোনো নির্দিষ্ট পেশায় যুক্ত ছিলেন না এবং দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন।পুলিশ জানায়, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Go to News Site