Collector
রেশন দুর্নীতির মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি নুসরাত! | Collector
রেশন দুর্নীতির মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি নুসরাত!
Somoy TV

রেশন দুর্নীতির মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি নুসরাত!

রেশন দুর্নীতি মামলায় জড়িয়েছে প্রাক্তন তৃণমূল সাংসদ ও টালিউড অভিনেত্রী নুসরাত জাহানের নাম। বাংলাদেশে গম পাঠানোকে কেন্দ্র করে রেশন দুর্নীতি মামলায় নায়িকাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, ২০২০ সালের রেশন চোরাচালান মামলা সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য অভিনেত্রীকে তলব করেছে ইডি। মামলায় অভিযোগ রয়েছে, কোভিড-১৯ লকডাউনের সময় বসিরহাট সীমান্ত এলাকা থেকে বাংলাদেশে গম ও চাল পাচারের চেষ্টা হয়। সেই সময় কয়েকটি ট্রাকও আটক হলে এ মামলার প্রকৃত অভিযুক্তদের খুঁজছে পুলিশ ও ইডি। জানা যায়, এ মামলায় নুসরাত জাহানের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ নেই। কিন্তু ওই সময় তিনি বসিরহাটের সাংসদ থাকায় তাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে। তাকে আগামী ২২ এপ্রিল কলকাতার সল্ট লেকের ইডি দফতরে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। আরও পড়ুন: রাহুলের মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন স্ত্রী প্রিয়াঙ্কা কিন্তু এ মুহূর্তে কলকাতায় না থাকায় নুসরাত দিল্লির সদর দফতরে উপস্থিত হয়ে জিজ্ঞাসাবাদের অংশ নেয়ার আবেদন জানিয়েছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত অভিনেত্রী কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। যে কারণে বিষয়টি নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জল্পনা বাড়ছে। আরও পড়ুন: রাহুলের মৃত্যুর পর শুটিং সেটের বিস্ফোরক তথ্য ফাঁস রূপালির প্রসঙ্গত, ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)- এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি এবারই প্রথম নন অভিনেত্রী নুসরাত জাহান। এর আগে ২০২৩ সালে একটি ফ্ল্যাট কেলেঙ্কারির মামলায় প্রায় ছয় ঘণ্টার জিজ্ঞাসাবাদে অংশ নিয়েছিলেন টালিউডের এ জনপ্রিয় অভিনেত্রী।

Go to News Site