Collector
ফোনের ব্যাক সাইডেও দেখা যাবে নোটিফিকেশন, গুগলের নতুন চমক | Collector
ফোনের ব্যাক সাইডেও দেখা যাবে নোটিফিকেশন, গুগলের নতুন চমক
Jagonews24

ফোনের ব্যাক সাইডেও দেখা যাবে নোটিফিকেশন, গুগলের নতুন চমক

স্মার্টফোন ডিজাইনে আবারও চমক দিতে যাচ্ছে গুগল। প্রযুক্তি বিশ্বে জোর গুঞ্জন আগামী প্রজন্মের গুগল পিক্সেল ডিভাইসগুলোতে দেখা যেতে পারে একেবারে নতুন ধরনের এলইডি ব্যাক লাইট প্যানেল। শুধু সামনে নয়, এবার ফোনের ব্যাক সাইডও হয়ে উঠবে তথ্য জানানোর মাধ্যম। এই নতুন ফিচারের মূল আকর্ষণ হলো ‘গ্লোয়িং ব্যাক প্যানেল’। অর্থাৎ ফোনের পেছনের পুরো অংশে থাকবে বিশেষ এলইডি লাইটিং সিস্টেম, যা নোটিফিকেশন এলে আলোর মাধ্যমে ব্যবহারকারীকে সতর্ক করবে। বর্তমানে বেশিরভাগ ফোনে ছোট একটি নোটিফিকেশন লাইট বা স্ক্রিন অ্যালার্ট দেখা যায়। কিন্তু এই প্রযুক্তি এলে ফোনের পুরো ব্যাক প্যানেলই আলোকিত হয়ে উঠবে, যা দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি কার্যকরও। ধরুন, আপনার ফোনে কল, মেসেজ বা অ্যাপ নোটিফিকেশন এলো তখন শুধু স্ক্রিন নয়, ফোনের পেছনটিও জ্বলজ্বল করবে। ফলে ফোনটি উল্টো করে রাখা থাকলেও সহজেই বুঝতে পারবেন নতুন কোনো আপডেট এসেছে। এটি বিশেষ করে তাদের জন্য উপকারী, যারা প্রায়ই নোটিফিকেশন মিস করেন। আরও একটি বড় সুবিধা হলো কাস্টমাইজেশন। ব্যবহারকারী নিজেই নির্ধারণ করতে পারবেন কোন ধরনের নোটিফিকেশনে কী রঙের আলো জ্বলবে। যেমন-কলের জন্য এক রং, মেসেজের জন্য আরেক রং, আবার সোশ্যাল মিডিয়া নোটিফিকেশনের জন্য ভিন্ন প্যাটার্ন। এতে ব্যক্তিগত অভিজ্ঞতাও হবে আরও স্মার্ট ও ভিজ্যুয়ালি আকর্ষণীয়। টেক বিশেষজ্ঞদের মতে, এই এলইডি ব্যাক প্যানেল শুধু ডিজাইনের নতুনত্ব নয়, বরং ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও সহজ ও কার্যকর করে তুলবে। একই সঙ্গে এটি স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে একটি নতুন ট্রেন্ড তৈরি করতে পারে, যেখানে নোটিফিকেশন শুধু স্ক্রিনেই সীমাবদ্ধ থাকবে না। আরও পড়ুনবুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলাম্যাকবুক কেনার সময় যে কারণে অফিসিয়াল রিটেইলার বেছে নেবেন কেএসকে

Go to News Site