Collector
এসএসসির পাঁচ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে যা জানালেন শিক্ষামন্ত্রী | Collector
এসএসসির পাঁচ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে যা জানালেন শিক্ষামন্ত্রী
Somoy TV

এসএসসির পাঁচ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে যা জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এসএসসি পরীক্ষা দেখতে ঢাকা, সাভার ও মানিকগঞ্জ মিলিয়ে পাঁচটি কেন্দ্র পরিদর্শন করেছেন। এর মধ্যে কেবল একটি কেন্দ্রে এক ছাত্র আরেকজন ছাত্রের খাতা দেখছিল, যা নিয়ে সাবধান করা হয়েছে। এ ছাড়া বাকি চারটি কেন্দ্রের পরিবেশই ভালো ও সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে।মঙ্গলবার (২১ এপ্রিল) এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শেষ হওয়ার পর রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী পাঁচ কেন্দ্র পরিদর্শনের চিত্র তুলে ধরেন। তিনি জানান, তার ঘুরে আসা কেন্দ্র ছাড়াও সারা দেশে খবর নিয়েছেন। সব বোর্ডের চেয়ারম্যানেরা বলেছেন পরীক্ষা সুন্দরভাবে হচ্ছে। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি, প্রশ্নপত্র ফাঁস হওয়ার আদৌ কোনো আশঙ্কা নেই এবং হয়নিও।সংবাদ ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জানান, যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলা হয়েছিল এমন পাঁচটি কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন তিনি। প্রথমে গিয়েছিলেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় জয়মন্টপ উচ্চবিদ্যালয় কেন্দ্র। তিনি বলেন, এখানে এক ছাত্র আরেকজন ছাত্রের খাতা দেখছিল। শিক্ষক সামান্য অমনোযোগী ছিলেন। সাবধান করে দিয়েছি। এ বিষয়ে সাবধান হতে ম্যাজিস্ট্রেটকেও বলেছি।আরও পড়ুন: প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই: শিক্ষামন্ত্রীমানিকগঞ্জের আরেকটি কেন্দ্র পরিদর্শনের চিত্র তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, এটি অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। এই পরীক্ষা কেন্দ্রে সুন্দর পরীক্ষা হচ্ছে। অভিভাবকেরা অত্যন্ত সহনশীল।পরিদর্শন করা আরেকটি কেন্দ্র হলো সাভারের তেঁতুলঝোড়া উচ্চবিদ্যালয়। তিনি বলেন, সেখানেও খুব সুন্দর পরিবেশ। এরপর আমিনবাজার এলাকার আরেকটি কেন্দ্র পরিদর্শনের কথা তুলে ধরে মন্ত্রী বলেন এখানেও সুন্দর পরিবেশ। শিক্ষামন্ত্রী সর্বশেষ মিরপুরের পাইকপাড়ার মডেল একাডেমি স্কুল কেন্দ্র পরিদর্শন করেন। তিনি বলেন, ‘সেখানেও দেখলাম খুব সুন্দর পরীক্ষা হচ্ছে।’এবার ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে। গতবারের তুলনায় এবার ৭৯ হাজার ২৩৫ জন পরীক্ষার্থী কমেছে। গতবার মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ৩৬ হাজারের বেশি। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থীর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজারের বেশি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ৩ লাখের বেশি ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থী ১ লাখ ৩৪ হাজারের বেশি। মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।

Go to News Site