Somoy TV
অভ্যন্তরীণ দ্বন্দ্বে নাটোর-রাজশাহী রুটে উভয় জেলার মালিকদের বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।অন্য জেলার মালিকদের বাস এ রুটে চলাচল স্বাভাবিক থাকলেও সিংহভাগ বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে এ রুটে চলাচলকারী যাত্রীরা। নাটোর জেলা বাস মালিক সমিতির সভাপতি লহ্মণ পোদ্দার জানান, আন্তঃজেলা বাস মালিক সমিতির নিয়ম উপেক্ষা করে চাঁপাই নবাবগঞ্জ থেকে নাটোর হয়ে রংপুর পঞ্চগড় রুটে হাঠাৎ করেই অতিরিক্ত বাস সংযোজন করে রাজশাহী বাস মালিক সমিতি। এতে নাটোর বাস মালিক সমিতির সঙ্গে বিরোধ তৈরি হয়। আরও পড়ুন: ঢাকায় ডাক পেলেন নাটোরের সেই তারা মিয়াএর জেরে দুপুর থেকে বন্ধ হয়ে যায় নাটোর-রাজশাহী রুটে উভয় জেলার মালিকেদের সব ধরনের বাস চলাচল।
Go to News Site